SAFC

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার: আজ ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি, গ্রুপ স্ট্যান্ডিং ঠিক করবে এই ম্যাচ

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আজ ভারত ও বাংলাদেশ মুখোমুখি। দুই দলেরই নকআউট আশা শেষ হলেও ম্যাচটি গ্রুপ অবস্থান ও সম্মানের লড়াই। বাংলাদেশ জয়ের লক্ষ্যে প্রস্তুত, আর ভারতও ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ ও ভারত আজ ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে। রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচ টি-স্পোর্টসে সরাসরি দেখানো হবে। যদিও দুই দলই ইতোমধ্যে নকআউট পর্বের লড়াই থেকে ছিটকে গেছে, তবুও এই ম্যাচ তাদের চূড়ান্ত গ্রুপ অবস্থান নির্ধারণ করবে। ভারত ও বাংলাদেশের বর্তমানে দুই পয়েন্ট করে রয়েছে-বাংলাদেশ তৃতীয় স্থানে এবং ভারত চতুর্থ স্থানে। অর্থাৎ এই ম্যাচ দুই দলের জন্য সম্মান এবং গ্রুপ র‍্যাঙ্কিং বাড়ানোর বড় সুযোগ।

বাংলাদেশের এগিয়ে যাওয়ার আশা
বাংলাদেশ আগের ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ ২-২ ড্র করেছিল, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তার আগে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে গেলেও নেপালের ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ আগের তুলনায় আরও শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ দেখা যায়। ম্যাচের আগে অধিনায়ক জামাল ভুইয়া বলেন, দল তিন পয়েন্ট পাওয়ার জন্য এবং ভারতকে হারানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন আমরা খুব পরিশ্রম করেছি, নেপালের বিপক্ষে শেষ মিনিটে গোল খেয়ে কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন আমাদের পুরো মনোযোগ ভারত ম্যাচে।” জামালের মতে, দলের আত্মবিশ্বাস খুব উঁচুতে এবং সবার লক্ষ্য শুধুই জয়।

জামাল ভুইয়ার আবেগঘন মন্তব্য
অধিনায়ক জামালকে যখন জিজ্ঞাসা করা হয় যে কেন তাকে অনেক সময় একাদশে রাখা হয় না, তিনি স্পষ্ট বলেন—“আমি জানি না কাল খেলতে পারব কি না, কিন্তু আমি খেলতে চাই। না খেলতে পারলে খারাপ লাগে।” তিনি আরও বলেন যে ভারত এই মুহূর্তে নিজেদের সেরা ফর্মে নেই এবং বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগানো উচিত। দলের শক্তি বাড়িয়েছে স্ট্রাইকার হামজার দুর্দান্ত ফর্ম, যিনি ছয় ম্যাচে চার গোল করেছেন। তাকে থামানোর কৌশল নিয়ে ভারতীয় কোচ খালিদ জামিল বলেন বাংলাদেশ একটি শক্তিশালী দল, আমরা কাউকেই হালকাভাবে নিচ্ছি না।

ভারতের জয়ের লক্ষ্য
ভারতের জন্য বড় প্রশ্ন ছিল-সুনীল ছেত্রীকে আবার কি ফিরিয়ে আনা হবে? ছেত্রী গত বছর অবসর নিয়েছিলেন, যদিও ভারত-বাংলাদেশের মার্চের ম্যাচের জন্য তাকে সাময়িকভাবে দলে নেওয়া হয়েছিল। এবার কোচ জামিল স্পষ্ট করে বলেছেন-তিনি অবসর নিয়েছেন।” তিনি আরও বলেন, বাংলাদেশের দলে শুধু হামজাই নয়, আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাই ভারতের প্রস্তুতি পুরো দলকে লক্ষ্য করেই। সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্স ভুলে ভারত এবার ম্যাচটিকে খুব গুরুত্ব দিয়ে নিচ্ছে, কারণ জামিলের ভাষায়-এটি শুধু কোয়ালিফায়ার নয়, গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আমরা জিততে চাই। দুই দলের প্রথম লেগের ম্যাচ শিলংয়ে গোলশূন্য ড্র হয়েছিল। আজকের ম্যাচেই ঠিক হবে কে গ্রুপে কোন অবস্থানে শেষ করবে এবং কে সম্মানজনক বিদায় নিতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button