SAFC

বঙ্গবন্ধু–ভারত ম্যাচের টিকিট ছয় মিনিটে SOLD OUT, সমর্থকদের ক্ষোভ, উঠল অভিযোগ

বঙ্গবন্ধু–ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই মাত্র ছয় মিনিটে SOLD OUT। Quicket প্ল্যাটফর্মে লগইন করেও টিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ। অনেকেই অনিয়মের অভিযোগ তুলেছেন, BFF জানিয়েছে শুধুমাত্র Red Box ও Hospitality টিকিট বাকি।

AFC এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা বাংলাদেশ ও ভারতের—দুই দলেরই শেষ। কিন্তু তবুও ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি সমর্থকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দুই দেশের ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচ এখন সম্মান ও মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা ছিল প্রত্যাশার তুলনায় অনেক বেশি এবং ম্যাচের জনপ্রিয়তা বোঝা গেছে টিকিট বিক্রি শুরু হতেই কয়েক মিনিটে শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে।

Quicket প্ল্যাটফর্মে অনলাইন টিকিট
বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার টিকিটের দাম ঘোষণা করে এবং সোমবার দুপুর ২টায় Quicket প্ল্যাটফর্মে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু শুরুর মাত্র ছয় মিনিটের মধ্যেই জেনারেল গ্যালারির সব টিকিট SOLD OUT হয়ে যায়। BFF প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান গোলাম গাওস জানান, যাঁরা টিকিট কিনেছেন তাঁদের পেমেন্ট প্রক্রিয়া এখনও চলছে এবং অর্ধেকের বেশি পেমেন্ট সম্পন্ন হয়েছে। তিনি জানান, বর্তমানে শুধুমাত্র Red Box এবং Hospitality Box–এর টিকিট পাওয়া যাচ্ছে, অন্য সব ক্যাটেগরির সিট সম্পূর্ণভাবে শেষ।

সিস্টেম শুরু হতেই ‘SOLD OUT’
টিকিট এত দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেন যে Quicket ওয়েবসাইটে প্রবেশ করতেই SOLD OUT দেখাচ্ছিল। সময়মতো লগইন করেও টিকিট না পাওয়ায় অনেক সমর্থক টিকিট বিক্রিতে অনিয়ম বা গড়মিলের অভিযোগ তুলেছেন। কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট উধাও হওয়ায় এটি এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে কম দাম ৫০০ টাকার গ্যালারি টিকিট
BFF ঘোষিত টিকিটের দামের মধ্যে সবচেয়ে কম ৫০০ টাকা গ্যালারি টিকিট, যা সাধারণ দর্শকদের জন্য রাখা হয়েছিল। এছাড়া Club House 2 এবং VIP Box 3–এর টিকিটের দাম ৩,০০০ টাকা, আর VIP Box 2–এর টিকিট ৪,০০০ টাকা-যেখান থেকে হামজা, শামিত ও মোরসালিনের মতো তারকাদের খেলা কাছ থেকে দেখা যাবে। সবচেয়ে দামী টিকিট Red Box, যার দাম ৬,০০০ টাকা, এবং Club House 1–এর মূল্য ৫,০০০ টাকা। টিকিটের এই দাম এবং দ্রুত বিক্রি–এখন সমর্থকদের চোখ মাঠের দিকে: ম্যাচ কি টিকিট বিক্রির মতোই উত্তেজনাপূর্ণ হবে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button