Cricket

হ্যারি টেক্টর-হামফ্রিজ-হৃদয় গড়লেন ঝলমলে রেকর্ড, আয়ারল্যান্ড প্রথম T20I-তে বাংলাদেশকে হারালো, ভাঙল এই রেকর্ডগুলো

হ্যারি টেক্টরের ৬৯*, হামফ্রিজের ৪ উইকেট এবং ব্যারি ম্যাকার্থির ৩ উইকেটে ভর করে আয়ারল্যান্ড প্রথম টি-২০তে বাংলাদেশকে ৩৯ রানে হারিয়েছে। তৌহিদ হৃদয় অপরাজিত ৮৩ রান করেও দলকে জেতাতে পারেননি।

বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম T20I ম্যাচে আয়ারল্যান্ড দুর্দান্ত জয় তুলে নেয়। দলের তারকা ব্যাটার হ্যারি টেক্টর অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে একাধিক বড় রেকর্ড গড়ে তোলেন। তিনি ১টি চার এবং ৫টি বিশাল ছক্কার সাহায্যে নিজের T20I ক্যারিয়ারের ৭ম অর্ধশতক পূর্ণ করেন। এই ম্যাচের পর তাঁর T20I রান বেড়ে দাঁড়ায় ১,৬০১, যেখানে তাঁর স্ট্রাইক রেট ১২১.৯৩। বাংলাদেশের বিপক্ষে তাঁর পারফরম্যান্স আরও উন্নত—মাত্র ৪ ম্যাচে ৬২ গড়ে করেছেন ১২৪ রান। টেক্টরের এই দারুণ ইনিংসের ওপর ভর করে আয়ারল্যান্ড ২০ ওভারে তোলে ১৮১/৪ রানের শক্তিশালী স্কোর।

তৌহিদ হৃদয় গড়লেন ক্যারিয়ার বেস্ট, কিন্তু!

বাংলাদেশের ব্যাটিং এই ম্যাচে সম্পূর্ণ ভেঙে পড়ে, তবে তৌহিদ হৃদয় একাই সামনে থেকে লড়াই চালিয়ে যান। তিনি ৫০ বলে অপরাজিত ৮৩ রান করে নিজের T20I ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গড়ে তোলেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। এই পারফরম্যান্সের পর তাঁর T20I রান বেড়ে দাঁড়ায় ১,১৭১ (৫৫ ম্যাচ)। এই ইনিংস তাঁকে এনে দেয় তাঁর ৫ম T20I অর্ধশতক। যদিও শুরুতেই দ্রুত উইকেট পড়ে বাংলাদেশ ১৮/৪ এবং পরে ৭৪/৮-এর চাপে পড়ে যায়, তবুও হৃদয়ের লড়াকু ব্যাটিং দলকে ১৪০ রানের ওপরে তুলতে সাহায্য করে।

হামফ্রিজ নিলেন ক্যারিয়ারের প্রথম T20I ‘চার উইকেট’

আয়ারল্যান্ডের ম্যাথিউ হামফ্রিজ ছিলেন বল হাতে ম্যাচের সবচেয়ে বড় নায়ক। তিনি দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে ৪ ওভারে নেন ৪/১৩—যা তাঁর T20I ক্যারিয়ারের প্রথম চার উইকেট। এখন তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৮ ম্যাচে ১২, যেখানে তাঁর গড় ১৬.১৬। সব মিলিয়ে T20 ক্রিকেটে তিনি ৪২ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। তাঁর বিধ্বংসী স্পেলের ফলে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে এবং ম্যাচে আয়ারল্যান্ড শক্ত ভিত্তি পায়।

ব্যারি ম্যাকার্থির ৩ উইকেট, আয়ারল্যান্ডের নিশ্চিত জয়

আয়ারল্যান্ডের আরেক পেসার ব্যারি ম্যাকার্থিও দুর্দান্ত বোলিং প্রর্দশন করেন। তিনি ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাঁর T20 ক্যারিয়ারে উইকেট সংখ্যা এখন ১০৬ ম্যাচে ১২৬, যার মধ্যে ৬১ টি উইকেট এসেছে আন্তর্জাতিক T20I ম্যাচে। তাঁর নিখুঁত বোলিং হামফ্রিজের সঙ্গে মিলে বাংলাদেশকে আরও গভীর চাপে ফেলে। দুই বোলারের ধারাবাহিক আঘাতে বাংলাদেশ থেমে যায় ১৪২/৯-এ এবং আয়ারল্যান্ড সহজেই প্রথম T20I ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগে তৈরি হওয়া রেকর্ডগুলো আয়ারল্যান্ডের এই জয়ের বিশেষত্ব আরও বাড়িয়ে দেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button