Cricket

আফগানিস্তান ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’: এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর বিশেষ ম্যাচ আজ, সেমিফাইনালের দৌড় আরও তীব্র

এশিয়া কাপ রাইজিং স্টারসে আজ আফগানিস্তান ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’-র উচ্চ voltage ম্যাচ। দুই দলই প্রথম ম্যাচে জয়ী, তাই এই ম্যাচ সেমিফাইনাল নিশ্চিত করার লড়াই। সোহান ও আতাল দুই দলের মূল ভরসা।

এসি‌সি এশিয়া কাপ রাই‌জিং স্টারস ২০২৫–এর গ্রুপ ‘এ’-তে আজ বড় একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে গতবারের চ্যাম্পিয়ন আফগানিস্তান ‘এ’ মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’-র। ম্যাচটি সোমবার দোহারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে, তাই আজকের লড়াই যে কোনো দলকেই সেমিফাইনালের প্রায় টিকিট এনে দিতে পারে।

আফগানিস্তান ‘এ’-র প্রথম ম্যাচের উজ্জ্বল পারফরম্যান্স
দরবিশ রাসুলি নেতৃত্বাধীন আফগানিস্তান দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’-কে ৩ উইকেটে হারায়। ম্যাচের নায়ক ছিলেন সেদিকুল্লাহ আতাল-২৭ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস। অধিনায়ক রাসুলি ২২ বলে ৩২ রান করেন, আর ওপেনার ইমরান করেন ২১ বলে ৩৪ রান. বোলিংয়ে বিলাল সামি ৪৫ রান দিয়ে ৪ উইকেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের ‘মিস্ট্রি স্পিনার’ আল্লাহ গাজনফর ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কাকে ১৭০/৯–এ থামিয়ে আফগানিস্তান লক্ষ্য তাড়া করে শেষ বলের আগেই ম্যাচ জিতে নেয়।

বাংলাদেশ ‘এ’–র ঝড়, মাত্র ১১ ওভারেই ১৭০ রান তাড়া
অন্যদিকে বাংলাদেশ ‘এ’ তাদের প্রথম ম্যাচে হংকংকে একতরফা ভাবে হারায়। ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে চমকে দেন-১০ ছক্কা ও ৬ চার।
অধিনায়ক আকবর আলী ১৩ বলে ৪১ রানে ম্যাচ শেষ করেন, এবং পরপর ৫টি ছক্কা হাঁকিয়ে ম্যাচকে একপেশে বানিয়ে দেন।
বাংলাদেশ মাত্র ১১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে।

জয় মানে সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিত
আজকের ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে স্থান প্রায় নিশ্চিত করতে পারবে। পাকিস্তান ‘এ’ ইতোমধ্যেই শেষ চারে জায়গা করেছে, তাই আজকের ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গেছে।

ম্যাচের সময়সূচি ও সম্প্রচার
তারিখ: সোমবার, ১৭ নভেম্বর

স্থান: ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দোহা

সময়: রাত ৮টা (টস—৭:৩০)
টিভিতে লাইভ: Sony Sports Ten 1 SD & HD

লাইভ স্ট্রিমিং: SonyLiv অ্যাপ ও ওয়েবসাইট

সম্ভাব্য একাদশ

আফগানিস্তান ‘এ’: সেদিকুল্লাহ আতাল, দরবিশ রাসুলি (ক), ইমরান মির, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), ফারমানুল্লাহ, জুবায়দ আকবরি, নঙ্গেয়ালিয়া খারোটে, কায়েস আহমদ, এএম গাজনফর, বিলাল সামি, আব্দুল্লাহ আহমদজাই

বাংলাদেশ ‘এ’: হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলি, জিশান আলম, আকবর আলি (ক), রাকিবুল হাসান, মাহিদুল অংকন (উইকেটকিপার), এসএম মেহরব, আবু হায়দার, জাওয়াদ আবরার, রিপন মন্ডল, আব্দুল সাকলায়েন

আজকের ম্যাচে উত্তেজনা থাকবে চরমে, এবং জয়ী দলই সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button